প্রহর শেষের আলোয় রাঙ্গা
সেদিন চৈত্রমাস
তোমার চোখে দেখেছিলাম
আমার সর্বনাশ
কত সত্যি কথাগুলি, তাই না ? বিশ্বজোড়া পাতা প্রেমের ফাঁদে ধরা পড়েনি এরকম মানুষ বিরল | ঘন্টার পর ঘন্টা কারো সাথে অনর্থক সময় কাটানো, কথা বলা, এমনকি কথা না বলেও ভেসে যাওয়া আবেগের বন্যায় - সেই অস্থিরতা, সেই অন্ধ আবেগ, সেই ঘুম-খিদে নষ্ট করা অনুভূতি - কেন হয় ? কেন সেই প্রিয় মানুষের চোখের দিকে তাকিয়ে নেশার মত লাগে ?
আবার কেনই বা সেই প্রিয় মানুষকেই আর ভালো লাগেনা ? যে মানুষটার সব কিছু ভালো লাগত; কেন তার আচরণ পাল্টে যায় ? তার যে আচরণ আগে
